হ্যাঁ, ব্যর্থ আমি নিজেই।


ভালো থাকুক পৃথিবী, সুন্দর হোক সকলের জীবন।

হারাতে হারাতে আজ আমি ক্লান্ত, প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় জিনিস – এভাবেই একদিন হারিয়ে যাবে অপ্রিয় আমার জীবন। ব্যর্থ আমি নিজেই, অযোগ্য আমি, কোনো কিছুই ধরে রাখতে পারি না – ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক, কোনো কিছুই না।

প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় জিনিস বা প্রিয় যেকোনো কিছুই যখন হারানোর ভয়ে আরো শক্ত করে আঁকড়ে ধরতে চাই, চাই আঁকড়ে ধরে একটু সুন্দর করে বাঁচতে, চাই একটু ভালো থাকতে, খুঁজি খানিকটা শান্তির দেখা, ঠিক তখনই সেটা আমাকে আরো বেশি ভেতর থেকে ভেঙে-চুরে হারিয়ে যায়। সকল অভিযোগ নিজের প্রতি'ই। পৃথিবী সুন্দর, আমি'ই পারিনি।

যতবার'ই চেষ্টা করেছি নিজেকে রিপেয়ার করার, ততবার'ই নিজেকে আরো ভেতর থেকে, আরো দ্বিগুণ গভীরভাবে ভেঙে-চুরমার করে দিয়েছি। হ্যাঁ, ব্যর্থ আমি নিজেই।

ভেবেছিলাম পৃথিবীর থেকে নিজেকে গুটিয়ে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করবো, চেষ্টা করবো নিজেকে একটু রিপেয়ার করার, কিন্তু আফসোস পারিনি।

"হ্যাঁ, একাকীত্ব ভয়ংকর সুন্দর।"

পৃথিবী সুন্দর, সুন্দর পৃথিবীর প্রতিটি মানুষ, সুন্দর এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি। পাওয়া না পাওয়া আর হারানোর এই ছোট্ট জীবনে হারিয়ে ফেলেছি নিজেকে।

আমিও তো মানুষ, মন তো আমারও একটা ছিলো.! কোথায় পাবো.? কোথায় খুঁজব সেই আমি টাকে.? আদৌও কি পাবো সেই আমি টার দেখা.? হয়তোবা না। ছোট্ট এই জীবনে এমন কত-শত প্রশ্ন, যেগুলোর উত্তর খুঁজতে খুঁজতে মৃত্যু দ্বারা সমাপ্তি ঘটে প্রতিটি জীবনের কত-শত প্রশ্নের।

কোথায় সেই আমি.? যেই আমি টার মাঝে খুব করে বাঁচার ইচ্ছে ছিলো, ইচ্ছে ছিলো পুরো পৃথিবী দেখার, দেখার ইচ্ছে ছিলো পুরো মহাবিশ্বের সকল সৃষ্টি, ইচ্ছে ছিলো প্রিয় মানুষগুলোকে নিয়ে একসাথে মিলেমিশে সুন্দরভাবে বাঁচার। কোথায় খুঁজব সেই আমি টাকে.? যার মধ্যে মায়া-অনুভূতি কাজ করতো, কাজ করতো তীব্র ভালোবাসা।

তবে কেনো হারিয়ে গেলাম আমি.? কেনো হারিয়ে গেলো আমার ভেতরের অস্তিত্ব.? হ্যাঁ, ব্যর্থ আমি'ই.! হতে পারিনি কিছুটা স্বার্থপর। তবুও জীবন সুন্দর, "ভয়ংকর" সুন্দর একাকীত্ব।

আর অন্ধকারে ঘেরা রাত আছে বলেই জীবন এতো সুন্দর। হ্যাঁ, ব্যর্থ আমি'ই.! বহু চেষ্টার পরও পারছিনা আর হাসির আড়ালে সব কিছু লুকাতে। ব্যর্থ আমি নিজেই.!

পারিনি এতটা গুটিয়ে নেয়ার পরও নিজেকে রিপেয়ার করতে, আবদ্ধ চার দেয়ালের অন্ধকার ঘরের এক কোনায় নিজেকে বন্দী করেও পারিনি নিজেকে খুঁজে বের করতে, বের করতে পারলাম না নিজের ভেতরের অস্তিত্ব। দোষ'টা আমার'ই.!

হয়তো চেষ্টায় কমতি ছিলো। হ্যাঁ, তবুও জীবন সুন্দর, সুন্দর ছিলো নিজের চোখে তিলে তিলে নিজেকে ধ্বংস হতে দেখা। হ্যাঁ, সকল ব্যর্থতা আমার'ই.!

চার দেয়ালে আবদ্ধ অন্ধকারে ঘেরা ঘরের এক কোনায় বন্দী করে, ভেঙে চুরমার হওয়া নিজেকে, যতবার'ই জোড়া লাগাতে চেয়েছি, শেষপ্রান্তে এসে, ঠিক তখন'ই আবারও নতুন করে আরও বেশি ভেঙে চুরমার হয়ে গিয়েছি।

ভাঙতে ভাঙতে অবশেষে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম "পরমাণু" কণার মতো নিজেকে ভেঙে-চুরে চুরমার করে ফেলেছি। এবার হয়তোবা শত চেষ্টা করলেও আর জোড়া লাগানো অসম্ভব ভাঙাচোরা এই আমি টাকে।

তবে, তবে কি এখানেই সমাপ্তি.? নাকি অদৃশ্য, অস্পষ্ট, খুবই সামান্য আলোর মতো অসম্ভব কিছুটা সম্ভাবনা রয়েছে, শেষ পৃষ্ঠা থেকে নতুন শুরুর.?

কি আছে শেষ পৃষ্ঠায়.? ছোট্ট এই জীবনে কেনো এত প্রশ্ন.? কেনো এমন হলাম, কেনো? এমন'তো আমি ছিলাম না। আমিও তো মানুষ, আমিও তো সুস্থ-স্বাভাবিক মানুষ ছিলাম। পাওয়া, না পাওয়া আর ব্যর্থতা নিয়েও অসম্ভব এক সম্ভাবনার আশায় শেষ অব্দি কি মিলবে আলোর দেখা.?

পাবো কি শেষ পৃষ্ঠার, শেষ লাইনের, শেষ শব্দ উচ্চারণের ঠিক আগ মুহূর্তে হলেও নতুন শুরুর নিশ্চয়তা.? নাকি এখানেই শেষ শব্দ দ্বারা সমাপ্তি ঘটবে.?

শেষে পাওয়ার ইচ্ছে'তো দু'জনকে হয়তো অসম্ভবের পেছনে লুকিয়ে থাকা সেই নতুন শুরুর নিশ্চয়তা, নয়তো সকল সমাপ্তির শেষ শব্দ মৃত্যু'র.!

সামান্য খানিকটা সময়'ই'তো বাকি, আর সাথে মাত্র খানিকটা অপেক্ষা। দেখা যাক কে আগে আসে, লুকিয়ে থাকা শুরুর নিশ্চয়তা নাকি সকল সমাপ্তির শেষ শব্দ।


অবশেষে জীবন সুন্দর!
সাথে আরও, "ভয়ংকর" সুন্দর.! গভীর অন্ধকারে ঘেরা চার দেয়ালের ভেতরের এক কোনায় বন্দী একাকীত্ব। 😅❤️‍🩹

Post a Comment

0 Comments